হাবিবুর রহমান হবি, যশোরঃ
যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে যশোর কালেক্টরেট চত্বর বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। যশোর জেলা প্রশাসন সহ বিভিন্ন এন জি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ একটি বর্নাঢ্য র্যালী বের করে। র্যালিটি যশোর প্র্রধান সড়ক প্রদক্ষিন শেষে যশোর কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।
এরপর যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন গনপুর্ত সার্কেলের যশোরের ¡তও¦াবধায়ক প্রকোৗশলী মোহাম্মদ ফজলুল হক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মিজানুর রহমান, যশোর ইনন্সিটিটিউটের সভাপতি এ,জেড,এম সালেহ, যশোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারন সম্পাদক নুর ইসলাম, আনোয়ারুল কবির নান্টু, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জমির তুলনায় লোক সংখ্যা অনেক বেশী যে টুকু আছে তার যদি সদ্ব ব্যাবহার করা যায় তাহলে সমস্যা অনেক কমবে। প্রায় ২০ কোটি জনসংখ্যার এই দেশে প্রয়োজনের তুলনায় বাসযোগ্য স্থান খুবই কম। বক্তারা আরো বলেন, শহর বাদে গ্রামাঞ্চলে সমস্যা সব চাইতে বেশী সেখানে সড়কের পাশের জমির মালিকরা এমোন ভাবে জমি ঘেরাও করে রাখছে, যাতে করে সাধারন বা কৃষক সমাজ মাঠে যেওে পারছেনা না, আবার মাঠ থেকে উৎপাদিত ফসল ঘরে তুলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
ফলে এক শ্রেনীর ক্ষুদ্র জমির মালিকরা সিংহভাগ মানুষের যাতায়াতের পথ রুদ্ধ করে ফেলেছে, ফলে গ্রামাঞ্চলে বিভিন্ন বিরোধ সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এর থেকে পরিত্রান পেতে হলে ও নিাপদ আবাসন গড়ার লক্ষে সরকারের উচিৎ সুষ্ঠ ও বাস্তব মুখী পরিকল্পনা গ্রহন করে তা কার্যকর করা তা নাহলে, সভা সমাবেশ ও সেমিনার করে সাধারন মানুষের কোন কল্যান বয়ে আনবেনা।
এ জাতীয় আরো খবর..