কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
ঢাকা বন বিভাগের গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ
সংরক্ষিত বনভূমি উদ্ধারে রেড এলার্ট জারি করেছে।
চলতি বছরের সেপ্টেম্বর ১ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধভাবে জবরদখল করে যারা সংরক্ষিত বনভূমি ধ্বংস করছে।
তথ্য পাওয়া মাত্রই সরজমিন পরিদর্শন করে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে সেই সাথে যারা বন বিভাগের গাছ পাচার করার সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর পদক্ষেপ, দেয়া হচ্ছে বন মামলা।
ইতিমধ্যে চন্দ্রা সদর বিটসহ অন্যান্য বিট অফিস এরিয়াতে ষ বিভিন্ন এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই কর্মকর্তা।
এরই ধারাবাহিকতায় চন্দ্রা বিট অফিস আওতাধীন রবিবার ৪ই আগস্ট ২০২৬ইং সকাল থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত একটি অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বক্তারপুর, পাশা গেইট, বোর্ড মিল সাহেবপাড়া এলাকায় বন বিভাগের জমি দখল নিয়ে পাকা ,আধাপাকা, ঘর বাড়ি নির্মাণ ও অস্থায়ী দোকানপাট নির্মাণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেলে সেখানে উচ্ছেদের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় বক্তারপুর এলাকার সাব্বির হুসাইন , পাশা গেট এলাকার আনিস, বোডমিল সাহেবপাড়া এলাকার জসিম, বোড মিল এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটসহ একাধিক স্থাপনা ভেঙ্গে বনভূমি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার ইকবাল হোসেন বলেন, চন্দ্রা বিট অফিসের অধীনে যে সকল এলাকায় জবরদখলের তথ্য যাচ্ছি আমাদের সাধ্যমত সরজমিন পরিদর্শন করে সেগুলো অপসারণ করছি। অবৈধ দখলদার কাউকে ছাড় দেয়া হবে না তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ জানান,
প্রধানমন্ত্রীর যে প্রকল্প টা আছে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি তা আমরা বনভূমি অবৈধ দখমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করে বনায়নের
আওতায় আনব।
যারা শক্তি প্রয়োগ করে জবরদখল করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে অবৈধ দখল উচ্ছেদ পূর্বক পতিত জমি বনায়নের আওতায় আনা হবে । অবৈধ জবরদখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এ সময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ফরেস্ট গার্ড আব্দুল লতিফ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আজহারুল হক, ও বিএম লুৎফর রহমান ।
এ জাতীয় আরো খবর..