×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ৯০ বার পঠিত
‎সজীব ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রাম:
‎
‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন।
‎
‎সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন হাতে র‌্যালিতে অংশ নেন। এ সময় শিক্ষার গুরুত্ব, শিক্ষকের মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
‎
‎র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাগেশ্বরী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎পরে উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। এ ছাড়া নাগেশ্বরী উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
‎
‎বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা আরও ভালোভাবে গড়ে উঠবে।
‎
‎বিশ্ব শিক্ষক দিবসের এবারের আয়োজনকে ঘিরে নাগেশ্বরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষকতার মহান পেশার মর্যাদা, শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদানের বিষয়টি নতুন করে সামনে আসে।
‎
‎প্রসঙ্গত, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান, অধিকার ও মর্যাদার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেওয়াই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
‎

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat