×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২০৩ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক :
*২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল*

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত হলো- সাজিদুল হক (২৭)।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারি  ২০২৫ খ্রি.) রাত ১০:৫০ ঘটিকায়  দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে রাস্তার উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের  পিপিএম এর নেতৃত্বে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাজহারুল ইসলাম সহ  একটি চৌকস দল  উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সাজিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারের সময় সাজিদুলের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ  টাকা। এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat