×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ২৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। ভোরে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব চোরাচালান পণ্য জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

 তিনি জানান, কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৩৫১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য ৬০ লাখ টাকার বেশি। পরে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat