×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ১৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ফের আসামরাজ্যের গুয়াহাটি মহানগরের হোটেল থেকে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, বুধবার (৭ অক্টোবর ) ভোর রাতে গুয়াহাটির পল্টন বাজার ও তার আশেপাশের বেশ কয়েকটি হোটেলে গুয়াহাটি পুলিশ অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এই তল্লাশি চলাকালীন হোটেল ভিন্টেজ থেকে ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভারতে তাদের প্রবেশের উদ্দেশ্য ও নথিপত্র যাচাই করা হচ্ছে।

এই ঘটনার পর আসামে অবৈধভাবে বসবাসকারী অন্যান্য সন্দেহভাজন নাগরিকদের খুঁজে বের করতে গুয়াহাটি পুলিশ শহরের বিভিন্নস্থানে অনুসন্ধান ও নজরদারি আরও জোরদার করেছে।

ঘটনার তদন্তে হোটেল ভিন্টেজের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিভাবে ওই ব্যক্তিরা গুয়াহাটিতে এসে হোটেলে ছিলেন এবং তাঁদের সঙ্গে আর কারও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat