×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৮
  • ২২ বার পঠিত
জয়,রাজশাহী ব্যুরো

রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর কলার হাট এলাকার চিরচেনা যানজট অবশেষে মুক্ত  হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান ,সহ হাট ইজারাদারের যৌথ কঠোর পদক্ষেপে স্বস্তি ফিরেছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের মাঝে।

এর আগে প্রতি হাটের দিন বানেশ্বর কলার হাটের সামনে মহাসড়কের দুই পাশে ট্রাক, পিকআপ ও ভ্যান দাঁড় করিয়ে কলা লোড-আনলোড করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতো যানবাহন, ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ।

এই ভোগান্তি নিরসনে কঠোর অবস্থান নিয়েছে পবা হাইওয়ে থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে কলার হাটের সামনে মহাসড়কের ওপর কোনো প্রকার গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে মহাসড়কের ওপর কলা ও অন্যান্য মালামাল লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

হাট ইজারাদারের পক্ষ থেকেও ব্যবসায়ীদের জন্য হাটের ভেতরেই গাড়ি পার্কিং ও মালামাল লোড-আনলোডের নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পবা হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মহাসড়কের ওপর কোনো অবৈধ পার্কিং ও লোড-আনলোড করতে দেওয়া হবে না।

হাটের এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা বলেন, আগে হাটের দিন এই রাস্তা দিয়ে চলাচল করাই কঠিন ছিল। এখন যানজট না থাকায় নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে বানেশ্বর কলার হাটের সুনাম আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat