×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ১৮ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা, মহিলা বিষয়ক অধিদপ্তর মাদারীপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজনীন আফরোজ এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা গেলে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের যোগ্যতা ও সক্ষমতার পরিচয় দিতে পারবে। এ জন্য কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করে পড়াশোনায় ব্যাঘাত না ঘটায়, সে বিষয়ে শিক্ষকদের সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কন্যাশিশুর সুরক্ষা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আলোচনা সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat