×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১ কোটি ৩৪ লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এসব মালামাল আটক করে।মঙ্গলবার ২৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইসলামপুরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশিকালে কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে আনা ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ভারতীয় জিরা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানটি আইনানুগ ব্যবস্থার জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত রক্ষা এবং চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat