×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২৫ বার পঠিত

রুয়েট প্রতিনিধি:


পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শাস্তির আওতায় আসা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব ডিসিপ্লিন’-এর এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের ২ জন (ইটিই ও ইইই বিভাগ), ২২ সিরিজের ৩ জন (পুরকৌশল ২ জন ও যন্ত্রকৌশল ১ জন), ২৪ সিরিজের ৪ জন (পুরকৌশল ৩ জন ও মেকাট্রনিক্স ১ জন) এবং ২৫ সিরিজের ৩ জন (পুরকৌশল, সিএসই ও আইপিই বিভাগের ১ জন করে) রয়েছেন।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের ১ম বর্ষ ব্যাকলগ এবং ২৫ সিরিজের ১ম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ও ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ের হেফাজতে সংরক্ষিত থাকবে, যা শিক্ষা জীবন সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। একাডেমিক অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করা জরুরি। রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ ৫টি পর্যন্ত বাড়ানো হয়েছে। সব ধরনের সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় এমন অসাধুপন্থা অবলম্বন অত্যন্ত হতাশাজনক।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat