×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

একই সঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক এই মৃত্যুতে তাঁদের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দম্পতি হলেন—দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম ওরফে নজির মিয়া (৬৫) এবং তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫৫)। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ি জিংলাতলী থেকে পায়ে হেঁটে শ্বশুরবাড়ি হরিপুর গ্রামে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় কুমিল্লামুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাঁদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহত দম্পতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat