×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৫ বার পঠিত
মুহাম্মদ জুবাইর , টেকনাফ  ( কক্সবাজার)
 
কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও ডুবন্ত নৌকা (লোকাল সাবমেরিন) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি)। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল গ্রামের ফরিদের ছেলে রকি আহমদ (২৬), একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নুর আলমের ছেলে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত থেকে সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ও বালুখালী সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির অধীনস্থ বিওপির বিশেষ টহল দল পৃথক তিনটি অভিযান চালায়।
১৩ অক্টোবর মঙ্গলবার 
বিকাল ৪ টার দিকে টেকনাফ ২ বিজিবির কার্যালয়স্থ উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি টহল দল নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডুবন্ত নৌকা ব্যবহার করে ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে মিয়ানমারে যাওয়ার প্রস্তুতিকালে বেলাল উদ্দিন ও খোরশেদ আলমকে আটক করা হয়। পরে নৌকাটি জব্দ করা হয়। এ সময় নৌকা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এরপর রাত তিনটার দিকে বালুখালী বিওপির টহল দল রহমতের বিলের সোহেলের ঘের এলাকায় অভিযান চালিয়ে রকি আহমদকে দুই লাখ পিস ইয়াবাসহ আটক করে। একই দিন সকাল ছয়টার দিকে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল পানির পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জব্দ করা নৌকা, উদ্ধার করা মাদক, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat