×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৬ বার পঠিত


নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অ্যাডভোকেট টিপু। বুধবার (১৪ অক্টোবর) এক মানববন্ধনে তিনি বলেন, “পরবর্তী সময়ে জয় বাংলা স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চাইলে আপনার বাড়ির ইট খুলে নেব।”

টিপুর এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মানববন্ধনে জেলা প্রশাসক ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তবে প্রশ্ন উঠেছে—এমন হুমকিমূলক বক্তব্যে দলের ভাবমূর্তি কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে? নাকি এ ধরনের মন্তব্য দলের রাজনৈতিক অবস্থান ও জনআস্থাকে প্রশ্নের মুখে ফেলছে? একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও দায়িত্বশীল বক্তব্য ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি। টিপুর এমন মন্তব্য দলকে রাজনৈতিকভাবে কতটা লাভবান করবে, নাকি উল্টো সমালোচনার মুখে ফেলবে—সেটিই এখন আলোচনার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat