মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ কাউছার হোসেন ওরফে দিপু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তালপাতিলা (ডাঙ্গাপাড়া) গ্রামে মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কাউছার হোসেন ওরফে দিপু এলেঙ্গা সুইচগেট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ তাঁকে আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কাউছার হোসেনের বিরুদ্ধে থানায় তিনটি জিআর (জেনারেল রেজিস্টার) ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..