×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৫
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে পদ্মা ও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক ও ফারাক্কা চুক্তি নবায়ন

  • রাষ্ট্রদূতের মাধ্যমে বার্তা: ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক ও সফর ঘিরে বাংলাদেশের প্রত্যাশার কথা দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে এবং সেই বার্তা নিয়ে রাষ্ট্রদূত বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি দেশে ফিরে কী বার্তা নিয়ে আসেন, বাংলাদেশ সেই অপেক্ষায় রয়েছে।

  • চুক্তির মেয়াদ ও প্রত্যাশা: আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, চুক্তি নবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সম্পাদিত চুক্তির গ্যারান্টি ক্লজের ভিত্তিতে ভারত নতুন করে চুক্তি নবায়ন করবে বলে সরকার আশা প্রকাশ করছে।

নদী পরিদর্শন ও অন্যান্য কার্যক্রম

  • প্রকল্প পরিদর্শন: রাজশাহীতে পৌঁছানোর পর প্রতিমন্ত্রী পবা উপজেলার নওহাটা সেতুসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত করা এবং দূষণ ও দখলমুক্ত করার প্রকল্পের স্থান পরিদর্শন করেন।

  • পদ্মার ভাঙন এলাকা: পরবর্তীতে তিনি গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন এবং শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

  • এ সময় তাঁর সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat