×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ৪১ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

 শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যার শ্রীশ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর উপদেষ্টা লিটন চন্দ্র পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশু ও মায়েদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat