×
সদ্য প্রাপ্ত:
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ৪৯ বার পঠিত
সজীব ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নাগেশ্বরী থানা কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান। গত ১৬ অক্টোবর তিনি মণ্ডপটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে ওসি এনামুল হক প্রধান পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো প্রকার শঙ্কা ছাড়া আনন্দমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া পুলিশি নিরাপত্তা বলয় পর্যালোচনা করেন তিনি।

​এ সময় মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, উৎসবের দিনগুলোতে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সজাগ দৃষ্টি ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

​পরিদর্শন শেষে ওসি এনাবুল হক প্রধান আরও উল্লেখ করেন, “ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রয়োজনে পুলিশ প্রটোকল ও সহায়তা বজায় থাকবে।”

​এ সময় নাগেশ্বরী থানার অন্যান্য কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat