×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৮
  • ৫৭ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টারঃ 

নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নওগাঁ জেলা পুলিশ প্রধানকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।

​আজ (১৮ অক্টোবর ২০২৬) নওগাঁ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ডাকাত প্রতিরোধ, মাদক উদ্ধার, প্রো-একটিভ পুলিশিং এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামকে এই “শুভেচ্ছা স্মারক” প্রদান করা হয়।

​সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।

​গুরুত্বপূর্ণ এ সভায় উপ-পরিচালক (স্থানীয় সরকার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার সরকারি দপ্তর সমূহের প্রধানগণসহ উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​শুভেচ্ছা স্মারক গ্রহণ করে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম তাকে এবং জেলা পুলিশকে এই সম্মানে ভূষিত করার জন্য জেলা প্রশাসকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনগুলোতে জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকল দপ্তরপ্রধান ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat