×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ৩৩ বার পঠিত
সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন লাগার ঘটনা হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের আনন্দবাজার সংলগ্ন হোসেনপুর এলাকার বাড়িতে আগুনের এই ঘটনা হয়। 

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক। তিনি গত নির্বাচনে নেত্রকোণা-২ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ফাহিম রহমান খান পাঠান জানান, ভোরে বাসার বারান্দায় দুর্বৃত্তদের লাগানো  আগুনের ধোঁয়ায়  পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে নিজেরা দ্রুত পানি ঢেলে আগুন নেভান।  এতে বারান্দায় থাকা চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। 

আগুনের ঘটনায়  আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ যায। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat