×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৯ বার পঠিত

মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করতে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) তিনি জেলা কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং চিকিৎসাসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি বন্দিদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat