×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২৬ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মীর আশরাফ আলী। বগুড়া সদর উপজেলার এই কৃতি সন্তান পতিত আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতি বঞ্চিত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে একের পর এক পদোন্নতি পেয়ে তিনি পুলিশের ডিআইজি পদে উন্নীত হন। 

এর আগে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিগত দুই বছর স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০২৫ সালে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত করা হয়। এসবি ও সিটিএসবির পর তিনি কিছুকাল রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উন্নততর বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat