সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
শনিবার (২৮ নভেম্বর ) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পাহাড়পুর গ্রাম থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৮ জনের বয়স ১৭ থেকে ৪২ বছরের মধ্যে।
তাঁদের মধ্যে ৪২ বছর বয়সী আব্দুল হাই নামে একব্যক্তি বাকিদের কাজের সন্ধানে ভারতে নিয়ে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রায় ৬ মাস আগে তাঁরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
কাজ শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা লালগোলায় পৌঁছালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে এবং লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..