×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ২৩ বার পঠিত
ভুপাল গাইন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ

শীতের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতিতে বইতে শুরু করেছে পরিযায়ী পাখির আগমনের হাওয়া। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি।

এরই ধারাবাহিকতায় খুলনার দক্ষিণের পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ফ্যান্টাসী গার্ডেন ও আশপাশের এলাকা এখন পাখির কলকাকলিতে মুখর। গাছের ডালে ডালে পাখির আনাগোনা, কিচিরমিচির শব্দ আর মনোরম প্রাকৃতিক পরিবেশে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য।

এ ইউনিয়নের খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস (কৃষি কলেজ) সংলগ্ন ফ্যান্টাসি গার্ডেন (ইব্রাহিম গার্ডেন) এলাকায় কয়েক বছর ধরে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। প্রতিদিন পাখির অবাধ বিচরণ ও কলকাকলি উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, গার্ডেনের কেওড়া, ওড়া, বাইন ও গোলপাতা গাছের ডালে আশ্রয় নিয়েছে পানকৌড়ি, বক, হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। গার্ডেনের পেছনেই বয়ে গেছে কপোতাক্ষ নদ। অন্য তিন পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে চিংড়ি ও অন্যান্য মাছের ঘের। নদী, খাল, জলাশয় ও মাছের ঘেরের প্রাচুর্যে এলাকাটি পাখিদের খাদ্য সংগ্রহ ও বিচরণের জন্য হয়ে উঠেছে বেশ উপযোগী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ভোরে খাবারের সন্ধানে পাখিগুলো আশপাশের নদী, খাল ও জলাশয় সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দিনভর বিচরণ শেষে সন্ধ্যায় আবার দলবেঁধে ফিরে আসে গার্ডেনের গাছগুলোতে। পাখিদের এমন নিয়মিত আনাগোনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকে পুরো এলাকা। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।

ফ্যান্টাসী গার্ডেনের ম্যানেজার গাজী ফিরোজ আহমেদ বলেন, গার্ডেন এলাকায় পাখি শিকার, হত্যা কিংবা ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সব সময় সচেতন থাকা হয়। এ কারণে পাখিগুলো এখানে নির্বিঘ্নে বিচরণ ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়তে পারে। এ সময় সরালি হাঁস, চখাচখি, বালিহাঁস, গার্গেনি হাঁস, সূচিপুচ্ছ হাঁস, গাঙচিল, জলপিপি ও কাদাখোঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। ফলে শীতজুড়ে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অন্যতম বিচরণক্ষেত্র।

প্রকৃতিপ্রেমীদের মতে, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অতিথি পাখির নিরাপদ আবাসস্থল টিকিয়ে রাখতে শিকার বন্ধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, অতিথি পাখি ধরা, হত্যা ও খাওয়া নিষিদ্ধ। প্রতিবছর শীত মৌসুমে যারা অবৈধভাবে পাখি শিকার করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat