×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ২০ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর জেলা শহরের শান্ত পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার মাঝে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে একদল দুর্বৃত্তের আকস্মিক হামলা, ভাঙচুর এবং বোমা বিস্ফোরণে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলমেট ও মুখোশ পরা একদল লোক রবিবার দুপুরে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠিত সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা হোটেলটি লক্ষ্য করে একাধিক হাতবোমা ও পেট্রোলবোমা নিক্ষেপ করলে বিকট বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ সময় তারা হোটেলটিতে ভাঙচুর চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

হোটেলে হামলা ও ভাঙচুর চালানোর পর দুর্বৃত্তরা যাওয়ার পথে শাজাহান খানের মালিকানাধীন ও ভাড়া দেওয়া বেলমন্ট শোরুম লক্ষ্য করেও একইভাবে পেট্রোলবোমা ও হাতবোমা ছোড়ে। বোমার আঘাতে শোরুমটিতে আগুন ধরে গেলেও কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রকাশ্য হামলা ও বিস্ফোরণের ঘটনায় পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat