×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ৬ বার পঠিত
ভুপাল গাইন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নভেম্বর-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের নতুন ভবনের চতুর্থ তলায় অবস্থিত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিদ্যমান সমস্যা ও তা সমাধানের বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের কৃষ্ণপদ মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat