×
সদ্য প্রাপ্ত:
পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ৩৯ বার পঠিত
নুরুল কবির, সাতকানিয়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন অভিভাবক ও সচেতন মহলের প্রতিনিধিরা।

স্মারকলিপিটি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে বিষয়টি আমলে নেন বলে স্মারকলিপি প্রদানকারীরা জানান।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে স্মারকলিপি প্রদানকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিভাবক ও সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
অনুগ্রহপূর্বক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat