সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় লস্কর ই তৈবার কম্যান্ডার সহ ২জঙ্গি নিহত। নিহত জঙ্গিরাই কুলগামের ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি সেনা ও জম্মু - কাশ্মীর পুলিশের। নিহতের তালিকায় রয়েছে একাধিক হামলার মাস্টার মাইন্ড স্থানীয় লস্কর কম্যান্ডার লতিফ ভাট ও।
গত বুধবার (১১ নভেম্বর ) কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল বাইক আরোহী ৩ জঙ্গি। সেই ঘটনায় স্থানীয় লস্কর কম্যান্ডার লতিফ ভাটের হাত ছিল বলে সেনা সূত্রে খবর মিলেছিল। কুলগামেই তাদেরকে খতম করা হয়েছে বলে সেনা সূত্রের খবর।
এর আগে কম্যান্ডার লতিফের খোঁজ পেতে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সূত্রের খবর, সোমবার (১৬ নভেম্বর ) কুলগামে একটি এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা, জম্মু - কাশ্মীর পুলিশ এবং পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল অপারেশন গ্রুপ ( এসওজি)। এরপরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। অভিযানে লতিফ ভাট এবং তার এক সহযোগী নিহত হয় বলে জানা গেছে। তবে সংঘর্ষস্থল ঘিরে রেখে এখনও চলছে চিরুনি তল্লাশি, যাতে ওই এলাকায় লুকিয়ে থাকা কোনও জঙ্গি পার না পায়।
এ জাতীয় আরো খবর..