×
সদ্য প্রাপ্ত:
পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ২২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কল্যাণ সভা ও অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক পিপিএম, এএসপি (প্রবিঃ), চাঁপাইনবাবগঞ্জসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফ।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কাছ থেকে তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান, দক্ষতা ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার। পাশাপাশি থানার অফিসার ও সিভিল স্টাফদের সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ইউনিটপ্রধানের উপস্থিতিতে অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সার্বিকভাবে এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের সমস্যা সমাধান, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ জোগানোর পাশাপাশি জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat