×
সদ্য প্রাপ্ত:
পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ৫২ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী সমন্বিত অভিযান চালিয়ে সাতটি রেস্তোরাঁ ও খাবারের প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার সংরক্ষণ ও প্রস্তুতকরণে অনিয়ম, অপরিচ্ছন্ন রান্নাঘর, একই কাটিং বোর্ডে মাংস, মাছ ও সালাদ কাটা এবং আগের দিনের রান্না করা খাবার ফ্রিজে খোলা অবস্থায় রাখার মতো ত্রুটি পাওয়া যায়। এ ছাড়া অনুমোদিত সনদ না থাকা, অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ না থাকা, কেকে অননুমোদিত রং ব্যবহার এবং ভাউচার সংরক্ষণ না করার বিষয়গুলোও উঠে আসে। এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রেকহলিকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্ট, সিক্রেট সল্ট ও স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ব্লু বাইট ও ফুড ল্যাব রেস্টুরেন্টকে ০৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat