×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৯
  • ৩২ বার পঠিত

স্বাস্থ্য ডেস্ক:

দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ ও জনবল সংকট নিরসনে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে ছয়টি প্রস্তাব নিয়ে আলোচনা করতে আগামী রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হবে।

  • তিন মেডিকেলে ৮ হাজার ১২২টি পদ: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (বগুড়া)-এ ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৭৫টি পদ সৃজনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

  • কীটতত্ত্ববিদ পদ: ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাব আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

  • জেলা সদর ও জেনারেল হাসপাতাল: দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: চট্টগ্রামের পটিয়া এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভায় পর্যালোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat