×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৪ বার পঠিত

অর্থনীতি প্রতিবেদকঃ

দেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি সতর্ক করে বলেছেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায়, তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন শ্রমিকরাই।

আজ শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আলোচনার মাধ্যমে মজুরি সংকট সমাধানের আহ্বান

পোশাক খাতের বর্তমান অস্থিরতা প্রসঙ্গে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এই খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য মালিক ও শ্রমিক—দুই পক্ষকে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সুশাসনের গুরুত্ব

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি ও অনিয়ম রোধ, ব্যবসার খরচ নিয়ন্ত্রণ এবং সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ওঠার ওপর জোর দেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, দেশে একটি টেকসই ও চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা তৈরি করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগানো যাবে না।

বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলে উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে। একতরফা বাণিজ্য সুবিধা পাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতা আরও সময়োপযোগী করার পরামর্শ দেন তিনি।

বর্ধিত সময়ে প্রস্তুতির তাগিদ

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। উত্তরণের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া-সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, মো. আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat