×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৬ বার পঠিত

রাজনীতি প্রতিবেদকঃ

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। সমাবেশ থেকে সরকার গণভোটের রায় মেনে নিলে তবেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে সর্বশক্তি নিয়ে ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার মূল্য নেই এবং টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে; তাই বিল পাস করে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াত অতীতের মতো রাজপথে থাকবে এবং পূর্ণ সহযোগিতা করবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাঁকে মন্ত্রিসভায় রাখা যায় কি না—তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, এখনই সরকারের পদত্যাগ চাচ্ছেন না তাঁরা, বরং ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

অন্যান্য নেতাদের বক্তব্য ও বিক্ষোভ মিছিল

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার ব্যর্থ হয়েছে এবং এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন লাগার পরও আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি অযৌক্তিক। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে; এটি বাস্তবায়িত হলে জনগণ ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে হলে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। তিনি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে গোপন আঁতাত বন্ধের আহ্বান জানান।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক ঘুরে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat