×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-০৯
  • ১৭৩ বার পঠিত

মোবারক 

মানিকগঞ্জ প্রতিনিধিঃ


বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, এ নৌরুটে বর্তমানে ৪টি রো-রো ফেরি চলাচল করছে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে ৮ ফুট নাব্যতার প্রয়োজন হয়। গত কয়েকদিন নদীতে পানি কমতে থাকায় মূল চ্যানেলের বিভিন্ন অংশে ডুবোচর জেগে উঠেছে।


নাব্যতা সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর উভয়পাড়ে পার হতে আসা পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। সংকট নিরসনে নদীতে ড্রেজিং করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, এ নৌরুটে বর্তমানে ৪টি রো-রো ফেরি চলাচল করছে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে ৮ ফুট নাব্যতার প্রয়োজন হয়। গত কয়েকদিন নদীতে পানি কমতে থাকায় মূল চ্যানেলের বিভিন্ন অংশে ডুবোচর জেগে উঠেছে। ওই সব স্থানে পানির গভীরতা ৬ ফুটের নিচে নেমে গেছে। এতে কোনোভাবেই ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে শনিবার ভোর থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বিগত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে ওই নৌ রুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি চলতে গিয়ে আটকে যাচ্ছিল। এরপরও হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নদীতে পানি দ্রুত কমতে থাকায় চ্যানেলটি আরো সরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বাধ্য হয়ে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

এদিকে বিআইডব্লিটিএর ড্রেজিং ইউনিটের আরিচা অঞ্চলের প্রকৌশলী ওসমান গনী বলেন, এ বছর আরিচা-কাজিরহাটসহ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৮ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নাব্যতা ঠিক রাখতে ২৪০ ফুট প্রস্থ বেসিং ও ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কাজ করা হচ্ছে। কিন্তু ডুবোচরের কারণে পলি অপসারণ করতে না করতেই আবার চ্যানেল ভরাট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় চ্যানেলের গভীরতা ঠিক রাখা যাচ্ছে না। কবে নাগাদ চ্যানেলের গভীরতা রক্ষা করা যাবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।


এদিকে আরিচা সড়কে আটকা পড়ে ট্রাকের চালক-হেলপারসহ শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। পারাপারের অপেক্ষায় থাকা অন্য যাত্রীরা দুর্ভোগে রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা শেষে অনেকেই ঘুরপথে গন্তব্যে রওনা দেন।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat