চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতা জনাব সালাউদ্দিন মিয়া আর নেই। তাঁর মৃত্যুতে চরফ্যাশন বিএনপি পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চরফ্যাশন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে চরফ্যাশন বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন।
এ জাতীয় আরো খবর..