মোঃ সোহরাব হোসেন. বরগুনা জেলা প্রতিনিধি:
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, কিন্তু লক্ষ্য এক—শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত বরগুনা গড়ে তোলা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় মতবিনিময় সভা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
সংসদ সদস্যের সঙ্গে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, জননিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন দলের নেতারা নিজ নিজ অবস্থান থেকে জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন।
উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আলোচনায় উঠে আসা সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আসাদুজ্জামান মামুন ও সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সচিব মোঃ ফাহাদ, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার ও ইয়াকুব রায়হান এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম সভায় অংশ নেন।
এ ছাড়া জুলাই যোদ্ধা সংসদের জেলা আহ্বায়ক আব্দুল হান্নান মৃধা, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাম্মদ কামিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রায়হান এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক এইচ এম আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জেলার শান্তি, সম্প্রীতি, জননিরাপত্তা ও উন্নয়নে একযোগে কাজ করার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বরগুনার বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের পথ আরও সুগম হতে পারে।
এ জাতীয় আরো খবর..