×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ৯২ বার পঠিত
হাবিবুর রহমান হবি, যশোর 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত এক বছরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন রুট ও ট্রিপ চালু, বিদ্যমান সেবার পরিধি বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দাবি, এসব উদ্যোগের ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
প্রতিষ্ঠানের পরিবহন দপ্তর সূত্র জানায়, গত এক বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন হাজার আবাসিক শিক্ষার্থী এবং ৫০ জন শিক্ষক-কর্মকর্তা যুক্ত হলেও ২৯টি গাড়ি ও ২৩ জন চালক দিয়ে নিয়মিত পরিবহন সেবা চালু রাখা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলোর গড় মাইলেজ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 ফলে জ্বালানি খাতে উল্লেখযোগ্য সাশ্রয়ের পাশাপাশি ইঞ্জিন অয়েল ও বিআরটিসি ভাড়া খাতেও ব্যয় কমেছে বলে জানিয়েছে দপ্তরটি। বৃহস্পতিবারের মার্কেট ট্রিপে গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিকেল ও রাতে পৃথক সময়ে শহরে যাওয়া এবং ক্যাম্পাসে ফেরার সুযোগ রাখা হয়েছে। ক্লাস বন্ধ থাকলেও অফিস খোলা থাকলে ক্যাম্পাস-শহর রুটে নির্ধারিত সময়ে পরিবহন সেবা চালু রাখা হয়েছে। 
এ ছাড়া ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারি ক্যাম্পাসে নতুন পরিবহন সেবা চালু, শিক্ষক-কর্মকর্তাদের জন্য গোধূলি ট্রিপ এবং মার্কেট ট্রিপের পরিধি বাড়ানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতেও পরিবহন সেবা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর। বীরপ্রতীক তারামন বিবি হলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে বিশেষ পরিবহন ব্যবস্থা করা হয়। 

এ ছাড়া ভর্তি পরীক্ষা ও ওরিয়েন্টেশন, ঈদুল আজহায় ক্যাম্পাস থেকে যশোর রেলস্টেশন এবং রমজানে ইফতারের পর শিক্ষার্থীদের যাতায়াতেও বিশেষ পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। তবে চালক সংকট এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার কারণে পরিবহন সেবায় কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে তারা। ভবিষ্যতে নতুন রুট চালু, পূর্ণাঙ্গ শাটল সেবা, শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে মার্কেট ট্রিপ চালু, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিটে পরিবহন সুবিধা এবং সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে যবিপ্রবির পরিবহন পরিচালক ড. শিমুল ইসলাম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিবহন) হিসেবে দ্বিতীয় বছরের দায়িত্ব শেষ করলাম। পরিবহন দপ্তরে চালকের সংকট ও নতুন গাড়ি কেনায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা এবং নতুন চালু হওয়া দুটি হলের শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরিবহন দপ্তর আপ্রাণ চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিবহন সেবার মান বৃদ্ধি, গুণগত পরিবর্তন এবং ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি। পরিবহনের সার্বিক পরিবর্তনে পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন পরিচালনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরপ্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সময়ে সুচিন্তিত মতামত প্রদানকারীদেরও সাধুবাদ জানাই।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat