×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ১৯ বার পঠিত
আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে পাচিলা নামক স্থানে বসে দেশের অন্যতম বৃহত্তম গামছার হাট। একসময় প্রতি হাটে এখানে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার গামছা কেনাবেচা হলেও বর্তমানে কাঁচামাল ও বিদ্যুতের বাড়তি খরচে সেই বাণিজ্যে ভাটা পড়েছে। সংশ্লিষ্টদের মতে, এখন প্রতি হাটে ১ থেকে দেড় কোটি টাকার গামছা বিক্রি হচ্ছে।

সপ্তাহের শুক্র ও মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ হাটের বেচাকেনা চলে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পাইকারি ব্যবসায়ী এখানে গামছা কিনতে আসেন এবং পরে নিজ নিজ এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করেন।

হাটে এক হাত থেকে ছয় হাত পর্যন্ত লম্বা, বাহারি রঙ ও নকশার গামছা পাওয়া যায়। স্থানীয় তাঁতিদের হাতে বোনা তাঁত ও বিদ্যুৎচালিত তাঁতে মূলত সুতি এবং তোয়ালে ধরনের গামছা তৈরি হয়। চার পিস গামছা এক থান হিসেবে বেঁধে প্যাকেট করে হাটে তোলা হয়। ধরন ও মানভেদে প্রতি থান ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে সুতা, রঙ এবং বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধিতে গামছা তৈরি করতে হিমশিম খাচ্ছেন তাঁতিরা। যাওবা তৈরি হচ্ছে, হাটে গিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন উৎপাদনকারীরা।

এক উৎপাদনকারী তাঁতি বলেন, সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় এ ব্যবসায় আগের মতো লাভ হচ্ছে না। অনেক কষ্টে তিনি এ পেশা ধরে রেখেছেন। সহজ শর্তে তাঁতিদের ঋণ দেওয়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিল্পটি টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেন তিনি।

 তাঁতিরা বলেন, সুতা ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় ইতোমধ্যে অনেক মহাজন শত শত তাঁত বন্ধ করে দিয়েছেন। এতে কারিগরদের কাজের পরিধি কমে গেছে এবং চুক্তিভিত্তিক কাজ করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক কারিগর পেশা বদলে অন্য কাজে যুক্ত হচ্ছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ তাঁত বোর্ডের কর্মকর্তা অসিত সরকার জানান, এ অঞ্চলের গামছাকে জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি তাঁতিদের প্রশিক্ষণের জন্য সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে, যা শিগগিরই উদ্বোধন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat