×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ৩৩ বার পঠিত
শাজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি:

 নরসিংদীতে সরকারি সফরে আগমন করেছেন ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা। 

আজ মঙ্গলবার নরসিংদী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বরণ করে নেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

বিভাগীয় কমিশনারের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউসে এক সৌহার্দ্যপূর্ণ ও আনুষ্ঠানিক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়াসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনারের এই সফরকে ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সমন্বয়ের এক সুন্দর প্রতিফলন দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat