×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ২৭ বার পঠিত
মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মুশা জঙ্গী আজ গোমস্তাপুর উপজেলায় দিনব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপের খোঁজখবর নেন এবং অসহায় নারীদের হাতে স্বাবলম্বী হওয়ার উপকরণ তুলে দেন।

সকাল থেকেই কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক গোমস্তাপুরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে বের হন। তিনি গোঙ্গলপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানে পুনর্বাসিত পরিবারের সদস্যদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি আশ্রয়ণবাসীদের আবাসন, জীবনযাত্রা ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এরপর জেলা প্রশাসক গোমস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের লেখাপড়ার মান ও পাঠদানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম সরেজমিনে দেখতে তিনি স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। কমিউনিটি ক্লিনিকে সেবার মান ও ওষুধ সরবরাহের বিষয়টি পর্যবেক্ষণ করার পাশাপাশি ভূমি অফিসে নাগরিক সেবা সহজীকরণ ও রেকর্ডপত্র ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বাস্তবায়িত ইউনিব্লক দ্বারা নির্মিত একটি রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। নির্মাণের গুণগত মান ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।

পরবর্তী কর্মসূচিতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এডিপির আওতায় উপজেলার দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন আবু ছালেহ মুশা জঙ্গী। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার নতুন স্বপ্ন দেখছেন বলে জানান।

দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat