×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ৬৮ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী শিক্ষার সমন্বয়ে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক গড়ার প্রত্যয় নিয়ে ভোলার লালমোহনে ইসলামি সমাজ কল্যান পরিষদ কর্তীক পরিচালিত  লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মাদ্রাসা শাখায় ১০০ জন এবং স্কুল শাখায় ৭২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসা শাখার পরিচালক মাওলানা লোকমান হোসেন এবং স্কুল শাখার পরিচালক আজিম উদ্দিন খান।

আধুনিক শিক্ষা ও কোরআন-সুন্নাহর সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়
ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামি সমাজ কল্যান পরিষদের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল মালেক  বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। দেশের সার্বিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাও জরুরি।

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ চিকিৎসক, বিজ্ঞানী, রাজনীতিবিদসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিচালক আব্দুজ জাহের  বলেন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার মানোন্নয়ন সম্ভব। সে লক্ষ্যেই ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক জ্ঞান, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat