×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ১ বার পঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  হাই-টেক সিটি (আইসিটি) পার্কের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​স্থানীয় ও গাড়ির চালক সূত্রে জানা গেছে, সাদা রঙের ওই প্রাইভেটকারটির নম্বর ‘ঢাকা মেট্রো-গ ২২-৩৯৩৫’। গাড়িটির চালক মো. শফিকের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ওয়ালটন কোম্পানিতে কর্মরত আছেন।

​ঘটনার বর্ণনা দিয়ে চালক মো. শফিক জানান, সকালে তিনি ওয়ালটনের এক কর্মকর্তাকে নামিয়ে দিতে গিয়েছিলেন। ওই কর্মকর্তাকে নামিয়ে দেওয়ার পর হাই-টেক পার্কের ২ নম্বর গেটের সামনে গাড়িটি পার্ক করে তিনি রাস্তার ওপারে একটি দোকানে চা-বিস্কুট খেতে যান। চা খাওয়া শেষে ফিরে এসে গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য চাবি ঘোরালে ইঞ্জিন চালু হচ্ছিল না। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই হঠাৎ গাড়ির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কালিয়াকৈর হাইটেক সিটি ২ নম্বর গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তদন্ত  পরবর্তী পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat