×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৩৭৫ বার পঠিত
ফেনী প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও ফেনী গালর্স ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। 

রোববার (১২ মে) বিকেলে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এতথ্য নিশ্চিত করেছেন। 

এব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, সেনাসদরের দিকনির্দেশনা ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান,বর্ষপঞ্জি অনুযায়ী পরিক্ষা গ্রহণ,ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।এছাড়া ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবক অনুপ্রেরণা এমন ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ববহন করে।

এফলাফলের জন্য তিনি সকল শিক্ষার্থী, অভিভাবকগণ, শিক্ষকমন্ডলী ও কলেজের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। 

অপরদিকে,ফেনী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে  এবার ফেনী জেলা থেকে মোট ১৭হাজার ২শ ০৮  জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। কৃতকার্য হয়েছে ১৩৩৬২ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ১হাজার ১শ ৫০ জন।জেলার মোট পাশের হার ৭৭.৬৫%। শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা :০৪।

দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৫৫৬৮  জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৯৭৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। পাশের হার ৭১.৩৭%। 

এস এস সি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ১১২০ জন যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন।পাশের হার ৮৬.৮৮% ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat