×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১৫ বার পঠিত

রিপোর্ট, আবির প্রধানঃ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৩০ নভেম্বর) মাসদাইর এলাকায় আয়োজন করা হয় কোরআন খতম, দোয়া ও তবারক বিতরণ। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে রশুর রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর নিষ্ঠা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, রশু ছাত্রদল থেকেই ছিলেন সাহসী ও অগ্রগামী নেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সবসময় সক্রিয়। হামলা-মামলা, নির্যাতন ও কারাবরণ সত্ত্বেও তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলের কর্মসূচিতে তাঁর দৃঢ় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মাহফিলে রশুর রুহের মাগফিরাত, জান্নাতে উচ্চ মর্যাদা এবং তাঁর পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। নেতৃবৃন্দ রশিদুর রহমান রশুর সততা, নিষ্ঠা, দলীয় ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়াও সকাল ১১টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিএনপি, কৃষক দল, যুবদল ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী শহরের মাসদাইর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এতে উপস্থিত ছিলেন হাজী শাহিন, নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat