×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৭
  • ২৯১ বার পঠিত
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখতে পায় পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে চুড়ি পট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ১৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি, ফিতা, ফটকা, সুতা ও ঝুটসহ কসমেটিকসের দোকান। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরেই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিএফএম জানান, আগুনের খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ১৫ মালিকের ছোট-বড় ১০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat