×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২২৩ বার পঠিত
মো আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে হারভেস্টের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রজেক্টের আওতায় ও  ইএসডিও’র পরিচালনায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 

‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন আকচা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোমা আক্তার, আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুলুরাম রায়, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ১১০ জন কৃষক ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

সভায় জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান-১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 

আলোচনা সভা শেষে ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান-১০০ এর একর প্রতি ৮৫ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat