×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২০৮ বার পঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি  আল আমিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ সংলগ্ন চন্দ্রা ডাইনকিনি মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে আল আমিন কে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এ ঘটনায় আল আমিনের বাবা মোতালেব হোসেন ওই দিনই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে ৮ জুন শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নিহত আল আমিনের বাবা মোতালেব হোসেন, মামা হারুন অর রশিদ, প্রতিবেশী ফরহাদ হোসেন ও হাসান প্রমূখ।বক্তারা আবেগ জড়িত কন্ঠে বলেন,  প্রকাশ্য দিবালোকে আল আমিন কে হত্যা করা হলোও এখন পর্যন্ত থানা পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অতি শীঘ্রই আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat