×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৩২৫ বার পঠিত
রবিউল হাসান (রাজিব) ফরিদপুর: 
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট বাজারে মরহুম হাজী আনোয়ার উদ্দিন প্রামানিকের পুত্র শাহ্ মো: আক্কাস প্রামানিকের ফার্ণিচার মিলঘড় আল্ আমীন টিম্বার হাউজ আগ্নিকান্ডে পুড়ে গেছে। 

এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। 

এ অগ্নিকান্ডের সময় পাশে থাকা তাহার বোনের ব্যবসায়ী প্রতিষ্ঠান লাকি ফার্ণিচারের অফিসরুমে আগুন ছড়িয়ে পড়ে সেখানে সেমিপাকা ঘড়সহ আসবাবপত্র পুড়ে দুই লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।

১০ জুন সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ২ টা ১৫ তে ফরিদপুর ফায়ার সার্ভিস অফিসে ফোন করে জানানোর পরে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শনে গেলে স্থানীয়রা জানান, রাতে আগুনের শিখা দাও দাও করে বেশি উপরে উঠে গেলে আত্বচিৎকারে স্থানীয় লোকজন জসা হয়ে যায়। তারপর ঘড় মালিককে জানানো হলে তিনি ফায়ার সার্ভিসকে জানান। 

আগুনে ক্ষতিগ্রস্থ শাহ্ মো: আক্কাছ প্রামানিক জানান, আমি শহরের বাসায় ছিলাম। রাতে ফোনে জানতে পেয়ে ছুটে আসি এবং ফায়ার সার্ভিসে ফোন করি।   

ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ফ্যাক্টরির ২৭টি বড় ও ৮টি ছোট মেশিন সহ নকশা তৈরিকৃত খাট, কেবিনেট, ড্রেসিং টেবিল, দরজার পাল্লা, ওয়ার্ড ড্রোব, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে না হলে এ বাজারের প্রায় বেশিরভাগ দোকান ঘড় পুড়ে যেত।

এ প্রতিষ্ঠানে ১১জন কর্মচারী এখানে বিভিন্ন ডিজাইনসহ তৈরি করার কাজে নিযুক্ত রয়েছে। তারা দিনে কাজ শেষ করে রাতে বাসায় চলে যায়। কোথা থেকে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা বুঝতে পারি নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat