×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২১০ বার পঠিত
বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই দেখা দিয়েছে ডেঙ্গুর শঙ্কা। গত দুই বছরে দেশব্যাপী বেশ আতঙ্ক ছড়িয়েছে এডিস মশাবাহিত রোগটি। রেকর্ড ছাড়িয়েছিল ডেঙ্গু আক্রান্ত ও এতে মৃত্যুসংখ্যা। তাই এবার এডিস মশা দমন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। ডেঙ্গু মোকাবিলায় এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এ কথা জানান তিনি। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা কেউ চাই না, ডেঙ্গুতে আরেকটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয়, উপরওয়ালার ইচ্ছায় আমরা সামলাতে পারবো বলে আশা করি।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সব চিকিৎসক কিন্তু জানেন, ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি ইতোমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের ইডিসিএলকে নিয়ে আমরা মিটিং করেছি, যাতে কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকটা মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করবো। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat