×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২০৯ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির দায়ে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা ও তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।
কুমিল্লায় বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে অসাধুপায় অবলম্বন করছে ফিলিং স্টেশনের মালিকরা। পর্যাপ্ত টাকা দিয়েও সঠিক পরিমাপে তেল পায় না  গ্রাহকরা। এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পরিচালিত  অভিযানে মেসার্স এস কে ফিলিং স্টেশনের একটি পেট্রোল ও একটি  ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মেলে। তাই ডিসপেন্সিং ইউনিট দুইটি ডিটেইন বন্ধ করা হয় এবং ওই  প্রতিষ্ঠানকে  ওজন ও পরিমাপ মানদণ্ড আইন - ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনে অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। তাই ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা  কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি), মো. আরিফ উদ্দিন প্রিয় ও মো. হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat