×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৪-১১-১৭
  • ২১২ বার পঠিত

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪ (বাসস) : উদ্বোধনী জুটিতে এভিন লুইস ও শাই হোপের ৫৫ বলে ১৩৬ রানের কল্যাণে ২১৯ রানের বড় টার্গেট টপকে  ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে  স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় আজ ভোরে শেষ হওয়া সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। চতুর্থ ম্যাচ জিতে সিরিজের ব্যবধান ৩-১ করলো  ক্যারিবীয়রা।

সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ৫ ওভারে ৫৪ রান এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও উইল জ্যাকস। জুটিতে ১টি চার ও ২টি ছক্কায় ১২ বলে ২৫ রান করেন জ্যাকস।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক জশ বাটলারের সাথে ২৬ বলে ৪৮ রান যোগ করে আউট হন সল্ট। এর আগে ৫টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন সল্ট।

সল্ট ফেরার পর বাটলার ২৩ বলে ৩৮ ও লিয়াম লিভিংস্টোন ৪ রানে থামেন। ১৫৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর চড়াও হয়ে ৩০ বলে ৬৩ রানের জুটি গড়েন জ্যাকব বেথেল ও স্যাম কারান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

৪টি চার ও ৫টি ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন বেথেল। ১৩ বলে ২৪ রান করে রান আউট হন কারান। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ২ উইকেট নেন।
জবাবে ২১৯ রান তাড়া করতে নেমে লুইস ও হোপের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৫৫ বলে ১৩৬ রানের সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ২৩ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম এবং লুইস ২৬ বলে ১২তম হাফ সেঞ্চুরি  পূর্ণ করেন।  

ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদের করা ইনিংসের দশম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪টি চার ও ৭টি ছক্কায় ৩১ বলে ৬৮ রানে রেহানের শিকার হন লুইস। পরের ডেলিভারিতে  রান আউটের শিকার হন ৭টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৫৪ রান করা হোপ। তৃতীয় বলে রেহানের দ্বিতীয় শিকার হন নিকোলাস পুরান(০)। পরপর তিন বলে উইকেট পতনে দলীয় হ্যাট্টিক হয়েছে ইংল্যান্ডের।

পরের দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ডের ছোট ইনিংসের উপর ভর করে ১ ওভার বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে  ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম ঘরের মাঠে ২শ রান তাড়া করে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো ক্যারিবীয়রা।

২টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৩৮ রান করেন পাওয়েল। ৩টি ছক্কায় ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ইংল্যান্ডের রেহান ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন হোপ।
আজই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat